
প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার সময় একটি ভুল ধারণা অনেকেরই থাকে। অনেকেই ভাবেন, ‘আমরা তো আগেও একসঙ্গে ছিলাম, তাই সব আগের মতোই থাকবে।’
আদতে তা নয়। যে সম্পর্ক একবার ভেঙেছে, সেটিকে আবার শুরু করতে হলে পুরোনো সম্পর্কটি ‘কপি’ না করে নতুন সম্পর্ক হিসেবে তৈরি করতে হয়। আগের অভিমান, পুরোনো ঝগড়া, পুরোনো হিসাব বারবার টেনে এনে নতুন শুরু করা যায় না। আবার অতীতকে পুরোপুরি অস্বীকার করেও এগোনো যায় না।
বরং প্রয়োজন কী ঘটেছিল, তা বোঝা, নিজের ভুল স্বীকার করা এবং এবার কীভাবে ভিন্নভাবে এগোনো যায়, সেটি ঠিক করা।
সূত্র: সেলফ ম্যাগাজিন