
ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে।
সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, খবর পাওয়ার সাত মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
bdnews24