• সোম. অক্টো. 26th, 2026

ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা

Bytrendnews

অক্টো. 26, 2026


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির আলোচনাবিরোধী কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে ইরানকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে তারা।

এই কট্টরপন্থী অংশ হলো ‘ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশনারি স্ট্যাবিলিটি’। তারা ‘পায়দারি ফ্রন্ট’ নামেও পরিচিত। অস্ত্র বিস্তার রোধ চুক্তি ইরানকে বেরিয়ে যেতে দেশটির পার্লামেন্ট ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) কাছে এ আহ্বান জানিয়েছে তারা। এই পদক্ষেপকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান হিসেবে দেখা হচ্ছে। পায়দারি ফ্রন্ট বলেছে, এসব সামরিক উদ্যোগ নিতে হবে ‘যত দ্রুত সম্ভব’।

ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থীদের অনমনীয় বার্তার সর্বশেষ উদাহরণ এটি। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এই অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।