• রবি. অক্টো. 25th, 2026

স্টারশিল্ড সচল হলেও ইউক্রেইনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের দাবি মাস্কের

Bytrendnews

অক্টো. 25, 2026


টানা এক সপ্তাহের বেশি সময় ধরে গতিসীমা বিধিনিষেধের বাধা পেরিয়ে স্টারলিংক স্যাটেলাইট সিস্টেম ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ড পুনরায় পুরোপুরি সচল হওয়ার কথা বলেছে ইউক্রেইন।

শনিবার এ ঘোষণার কেবল কয়েক ঘণ্টার মাথায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে নিজেদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছেন স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এ গতিসীমা নিয়ন্ত্রণের পেছনে কে ছিল সে বিষয়ে মাস্ক বা স্টারশিল্ডের পরিচালক মার্কিন সরকার কোনো পক্ষই দায় স্বীকার করেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেছেন, “স্টারলিংক ব্যবহারের শর্ত ভঙ্গ করে মানুষকে হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এটা ব্যবহার করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সেই ফাঁকফোকর গেল সপ্তাহে বন্ধ করা হয়েছে।”

অন্যদিকে, টেলিগ্রাম বার্তায় ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ বলেছেন, মধ্যম ও দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ড্রোন পরিচালনায় স্টারলিংক ব্যবহারের মতো ‘বস্তুগত বা কারিগরি সক্ষমতা’ ইউক্রেইনের নেই।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ইউক্রেইনের সেনাসদর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যখন রাশিয়ার পরিশোধিত ডিজেল কেনার চুক্তির ঘোষণা দেওয়ার পাশাপাশি মস্কোর তেল শোধনাগারে হামলা বন্ধ করতে কিইভকে চাপ দিচ্ছিলেন ঠিক ওই সময়ই স্টারশিল্ডে এই কারিগরি সমস্যা দেখা দেয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, স্টারশিল্ডের গতিসীমা ঘণ্টায় ১৬০ কিলোমিটারে বেঁধে দেওয়ায় রুশ ড্রোন ঠেকাতে তাদের সামরিক বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও বেশ কয়েকটি সামরিক অভিযান বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

মাস্কের বিবৃতির আগেই টেলিগ্রামে বার্তায় ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আজকের বড় বিষয়, স্টারলিংক ও স্টারশিল্ড বিধিনিষেধের আগের গতিতে আবার কাজ শুরু করেছে। গতি এখন আমাদের প্রয়োজনীয় মাত্রায় রয়েছে।”

জেলেনস্কির দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাতেই সংযোগের গতি স্বাভাবিক হতে শুরু করে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, ঘণ্টায় ৪০০ কিলোমিটারেরও বেশি গতিতে সংযোগটি এখন পুরোপুরি স্থিতিশীল রয়েছে।

উপদেষ্টা বেসক্রেস্তনভ বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার ড্রোন হামলার জন্য ইউক্রেইন স্টারলিংকের ওপর নির্ভর করে না। এসব অভিযানে সর্বোচ্চ ৭০ থেকে ৯০ কিলোমিটার গতি ব্যবহৃত হয়।

তবে যুদ্ধক্ষেত্রের প্রথম সারিতে যোগাযোগের জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ।

এ ছাড়া দ্রুতগতির স্টারশিল্ড-চালিত মধ্যম পাল্লার আক্রমণাত্মক ড্রোনের কার্যকর ব্যবহারের মাধ্যমেই এ বছর রণক্ষেত্রের বেশ কয়েকটি এলাকায় সুবিধাজনক অবস্থান তৈরি করতে পেরেছিল ইউক্রেনীয় বাহিনী।


Image

এর আগেও মার্কিন প্রশাসন কয়েকবার স্পেসএক্স’কে বিভিন্ন দেশে স্টারলিংক চালু বা বন্ধ করার কথা বলেছিল। ছবি: রয়টার্স

স্টারশিল্ডে গতিসীমা আরোপের নির্দেশ

ইউক্রেইনে স্টারশিল্ডের সংযোগ গতি সীমিত করার নির্দেশটি হোয়াইট হাউসের ভেতর থেকেই এসেছিল।

এ বিধিনিষেধের কারণে ইউক্রেইনে তীব্র ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা সংক্রান্ত মিত্রদের দেওয়া সতর্কবার্তায় বিঘ্ন ঘটার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

কিইভ পরবর্তীতে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য পাওয়া অব্যাহত রেখেছে।

মাস্ক ও মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে দাবি করেছিলেন, স্টারলিংক ও স্টারশিল্ডের ওপর সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত কেবল অপর পক্ষই নিতে পারে।

বিভিন্ন সূত্র বলছে, এর আগেও মার্কিন প্রশাসন কয়েকবার স্পেসএক্স’কে বিভিন্ন দেশে স্টারলিংক চালু বা বন্ধ করার অনুরোধ জানিয়েছিল।

এদিকে, সেবা দুটি সম্পূর্ণ পুনরুদ্ধার করা হয়েছে বলে নিজের আগের দেওয়া বক্তব্যের বিপরীতে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ ধরনের সমস্যা যদি থেকেই যায় তবে তিনি ‘বিষয়টি সমাধান করবেন’।

পুরনো খবর:


প্রযুক্তি আর পয়সাওয়ালাদের হাতে বিশ্ব, নতুন কোন ঝুঁকি সামনে?



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।