
টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এখানে ১০টি ফ্যাকাল্টিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাঁর মধ্যে দুই হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। কিউএস ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ২৪তম এবং টোকিওর শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান করছে।
আবেদনের যোগ্যতা—
-
জিপিএ কমপক্ষে ২.৩০ হতে হবে
-
২ এপ্রিল ১৯৯১ সালের পর জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
-
আবেদনকারীর ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে
-
আবেদনকারীকে ‘Student’ ভিসা নিয়ে নির্ধারিত তারিখে জাপানে যেতে হবে
-
পূর্বে মেক্সট বৃত্তি পাওয়া থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না
-
আবেদনকারী বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়নরত হওয়া যাবে না।
বৃত্তির সুবিধা—
মাসিক ভাতা—
-
মাস্টার্স: ১৪৪,০০০ ইয়েন
-
পিএইচডি: ১৪৫,০০০ ইয়েন
-
অতিরিক্ত ভাতা: ২,০০০–৩,০০০ ইয়েন (গবেষণাভেদে)।
টিউশন ফি সম্পূর্ণ মওকুফ। নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত খরচ।