• শনি. অক্টো. 24th, 2026

মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি

Bytrendnews

অক্টো. 24, 2026


ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।

ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।

ঘটনার বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের স্থানে গাড়িটি পার্ক করা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা–পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল মার্কেটের তৃতীয় তলায় তাঁর নিজ অফিসে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটা গুলির কার্তুজ উদ্ধার করা হয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।