• শনি. অক্টো. 24th, 2026

কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

Bytrendnews

অক্টো. 24, 2026


Published :

25 Oct 2026, 12:26 AM


Updated :
25 Oct 2026, 12:26 AM

চোখের উন্নত চিকিৎসার জন্য চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নগরী কুনমিংয়ে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করার তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ ব্যবস্থার আওতায় বাংলাদেশি রোগীরা দেশটিতে আগেই চিকিৎসাসংক্রান্ত পরামর্শ ও নথি পর্যালোচনার সুযোগ পাবেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পাশাপাশি হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পরও ফলোআপ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এ ধরনের বিশেষায়িত সেবা ব্যবস্থা ‘এটিই প্রথম’ হওয়ার কথা বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিন চীনের কুনমিংয়ে অবস্থিত কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

চীনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’ এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’এরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।

হাসপাতালে পৌঁছানোর পর তাদের জন্য থাকবে পৃথক আন্তর্জাতিক ডেস্ক ও অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে দোভাষী সহায়তার পাশাপাশি চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার পরও ফলো-আপ সেবা দেওয়া হবে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।