• শনি. অক্টো. 24th, 2026

কুইন্স কমনওয়েলথ পদক পেলেন বাংলাদেশি স্কুলছাত্র আনান

Bytrendnews

অক্টো. 24, 2026


Published :

24 Oct 2026, 12:06 PM


Updated :
24 Oct 2026, 12:06 PM

কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ঢাকার অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনান মুস্তাফিজ।

রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক পাওয়ার এ সংবাদ জানিয়েছে। ‘দ্য রিদম অব আইডেন্টিটি’ শিরোনামের এই রচনাটিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সংস্কৃতি বিনিময়ের দিকটি ফুটিয়ে তুলেছেন আনান।

বৃষ্টির এক বিকেলে জ্যামাইকান কিশোরী আমারা ও আনানের পরিচয়ের মধ্য দিয়ে শুরু হওয়া গল্পে উঠে এসেছে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন। ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশ মাছের মতো ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি বাংলাদেশের নদী, কৃষি, গ্রামীণ জীবন এবং উৎসবের চিত্র তুলে ধরা হয়েছে রচনায়।

এছাড়া রবীন্দ্রসংগীত, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া এবং ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে জ্যামাইকার কিংবদন্তী শিল্পী বব মার্লের গানের প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসার বিষয়টিও তাতে স্থান পেয়েছে।

গত বছর এই প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেলেও এবার ব্রোঞ্জ পদক পাওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন আনান। তবে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে এই পদক তাকে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি জানান। গত বছরের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি রচনাটি জমা দিয়েছিলেন।

১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুল শিক্ষার্থীদের জন্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী এতে অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে নতুন রেকর্ড।

আনান মুস্তাফিজ এর আগেও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০২৩ সালে স্মার্ট চিলড্রেন কার্নিভালের কুইজ প্রতিযোগিতায় তিনি প্রথম হন।

পাশাপাশি, ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ দেশ-বিদেশের সেলিব্রিটিদের নিয়ে ‘টক উইথ আনান’ শিরোনামের একটি টক শো উপস্থাপনার পাশাপাশি নিয়মিত গল্প লিখে আসছেন এই খুদে লেখক। তার বাবা রহমান মুস্তাফিজ ও মা কাজী তামান্না উভয়েই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।