
ফাইনালে হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো। তাঁর কণ্ঠে হতাশার চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই বেশি, ‘মেয়েদের আজকের (কাল) পারফরম্যান্স নিয়ে আমি আনন্দিত। তারা উন্নতি করছে। আমাদের এভাবেই এগোতে হবে। আমার মনে হয় দল সঠিক পথেই আছে।’
কোচের চিন্তা মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। তাঁর মতে, ভালো হ্যান্ডবল খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ অ্যাথলেট হিসেবেও গড়ে উঠতে হবে মেয়েদের, ‘আমাদের শুধু খেলোয়াড় হলেই হবে না, সামগ্রিকভাবে একজন অ্যাথলেট হতে হবে। একজন হ্যান্ডবল খেলোয়াড়ের যতটুকু ফিটনেস দরকার সেটা থাকা জরুরি।’