
সাদের শক্তির জায়গাটা কোথায়? তার ছবির সততায়। তার ছবি দেখলে তার ব্যক্তিত্ব, বিশ্বাস, ক্রোধ, ক্ষোভ—সবই খুঁজে পাবেন এতে। এটাই তো অতর সিনেমার বৈশিষ্ট্য। সাদ সফলভাবে অতর ফিল্মমেকার হিসেবে তার স্বাক্ষর রেখে যাচ্ছে। সে তার সময়টাকে এঁকে যাচ্ছে। আকাশ থেকে কিছু পেড়ে আনতে হচ্ছে না ওর। আশপাশের জীবনের পাথর কেটে সাদ জীবনের নতুন প্রতিমা বানাচ্ছে। ওর ছবিটা কখন মুক্তি পায়, আমি সে অপেক্ষায় আছি। মুক্তি পাওয়ার পর ছবিটা দেখে আশা করি ওর শক্তির জায়গাটা খুঁজে পাবেন।
এখন সময় নাকি মার্কেটিংয়ের, অভিনব প্রচারণার। সাদ যে রকম লাজুক, মানুষ, আমি জানি না আদৌ তার ছবির প্রচারণা কেমন হবে। তা ছাড়া তার ছবির সঙ্গে এমন কেউ সংশ্লিষ্ট নেই, যার কল্যাণে ক্যাম্পেইন বাজেট বা ক্যাম্পেইন টুলসগুলো সে ব্যবহার করতে পারবে। দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আওয়াজ না থাকলেও ছবিটা দেখে নেবেন।