• বুধ. অক্টো. 21st, 2026

যে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁ

Bytrendnews

অক্টো. 21, 2026


ভাইরাল এই রেস্তোরাঁর খাবার নিয়ে কেউ বানাচ্ছেন রিল, কেউ দিচ্ছেন অন্দরসজ্জার রিভিউ, কেউবা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খাবার টেবিল পেয়ে বিজয়ীর হাসির ছবি জুড়ে দিচ্ছেন স্টোরিতে।

দূরবীন বাংলায় না খেলে নাকি এখন চলতি ধারায় থাকা যায় না, এমনটাই বলেন সামিয়া হোসেন হৃদি। মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে খেতে এসেছেন। ‘খাবার তো ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে এখানকার পরিবেশ’, এমনটাই বলেন সামিয়া। ‘আমরা যাঁরা মহাখালীতে থাকি, তাঁদের জন্য আড্ডা দেওয়ার মতো জায়গার বেশ অভাব। দূরবীন বাংলা সেই সুযোগ করে দিল।’ কথা হচ্ছিল মহাখালীর স্থায়ী বাসিন্দা সাজ্জাদ হোসেনের সঙ্গে। বন্ধুদের নিয়ে আড্ডা দিতে প্রায়ই তিনি চলে আসেন এখানে।

দূরবীন বাংলার ওয়েটিং জোনের চেয়ারে অপেক্ষা করছিলেন সৌমি আহমেদ। বলছিলেন আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি। টেবিল খালি হলেই বসার ব্যবস্থা হবে। এতে কি সময় নষ্ট হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, ভালো খাবারের জন্য এটুকু সময় নষ্ট কিছুই নয়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।