• বুধ. অক্টো. 21st, 2026

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

Bytrendnews

অক্টো. 21, 2026


Published :

21 Oct 2026, 08:28 PM


Updated :
21 Oct 2026, 08:28 PM

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম দেখতে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর এক দিনের এ সফরের তথ্য দিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়নে নেওয়া প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন।”

হেলিকপ্টারে করে সফরে গিয়ে প্রকল্পগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে বিকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন সরকারপ্রধান।

দুপুর ১২টা ৪৫ মিনিটে নৌপথে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় মধ্যাহ্নবিরতি নেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪৫ মিনিটে নৌঘাঁটির ওয়ার্ড রুমে পর্যালোচনা সভায় অংশগ্রহণের কথাও রয়েছে তার।

বিকাল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকাল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।