
প্রতাপ শঙ্কর হাজরা: দাদা, আরমানিটোলা স্কুলের সবচেয়ে বড়ই ছিল, ওখানে ব্যাচেলরস ট্রেনিং কলেজ ছিল। তাদের একটা মাঠ ছিল, আরমানিটোলা স্কুলের একটা মাঠ। তারপর আমাদের ক্লাস থ্রি থেকে খেলার জন্য বন্দোবস্ত করা ছিল আরমানিটোলা স্কুলে। থ্রিরা খেলত ছোট্ট মাঠে, একটা মাঝারি মাঠে খেলত ফাইভ, সিক্স, সেভেনের ছেলেরা, এইট, নাইন, টেন খেলত বড় মাঠে। এবং আমাদের ওখানে ফুটবল সিজনে ফুটবল, হকি সিজনে হকি, ক্রিকেটের সিজনে হকি অ্যান্ড ক্রিকেট একসঙ্গেই হতো, হকি অ্যান্ড ক্রিকেট খেলা হতো। এবং এটা আমাদের ভেতর একটা সিস্টেম ছিল সেই সময়ে, আমরা আরমানিটোলা স্কুলের ক্লাস থ্রি সেন্ট গ্রেগরি স্কুলের ক্লাস থ্রির সঙ্গে ম্যাচ খেলতাম। নিজের স্কুলেও, ওদের স্কুলেও। এটাই ছিল এই ইন্টার স্কুলের এই…