• সোম. অক্টো. 19th, 2026

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেল হ্যালোর ইফতেশাম

Bytrendnews

অক্টো. 19, 2026


বিশ্বের অন্যতম পুরোনো ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায়’ অংশ নিয়ে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।

আয়োজকরা ইমেইলে পুরস্কার পাওয়ার খবর জানিয়েছে বলে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায় ইফতাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে প্রতিযোগিতায় ৫৩ হাজার ৮৪০টি রচনা জমা পড়ে।

ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ১৮৮৩ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এটি স্কুলশিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

আয়োজকদের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সনদ পায়। লেখার উৎকর্ষের জন্য নির্বাচিতদের গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া কমনওয়েলথের পাঁচটি অঞ্চল থেকে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে একজন হবেন সামগ্রিক বিজয়ী। 

আঞ্চলিক বিজয়ীদের লন্ডনে এক সপ্তাহের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।