• শনি. অক্টো. 17th, 2026

নোয়াখালীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

Bytrendnews

অক্টো. 17, 2026


নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম মির্জানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল দুই স্কুলশিক্ষকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন এক নারী। অপর আসামি শংকর চন্দ্র মজুমদার তিন তক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।