• শুক্র. অক্টো. 16th, 2026

আশুলিয়ায় ইতিহাস পরিবহনের বাসে আগুন

Bytrendnews

অক্টো. 16, 2026


সাভারের আশুলিয়ার একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকালে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩২৯৫) বাসটি চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। বাড়ইপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। কেবল পেছন দিকের পাঁচটি সিট পুড়ে গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যাত্রীবেশে বাসে উঠে কে বা কারা আগুন লাগিয়েছে। আমরা কাজ করছি, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে।’



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।