• বৃহস্পতি. অক্টো. 15th, 2026

দেশ ‘উগ্র ডানপন্থার ট্রেনে’ উঠে গেছে: মাহফুজ

Bytrendnews

অক্টো. 15, 2026


দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

জামায়াত-শিবিরের কাছে যাওয়ার এ খেসারত সুশীল সমাজকে ‘দিতেই হবে’— এমন কথাও বলেছেন জুলাই আন্দোলনের সামনের সারির এই নেতা।

বৃহস্পতিবার রাতে ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে এক ফেইসবুক পোস্টে নিজের নানা পর্যবেক্ষণ তুলে ধরেন মাহফুজ।

তিনি লিখেছেন, “অন্তরীণ (অন্তর্বর্তী) সরকারের আমল থেকেই সেকুলার সিভিল সোসাইটি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাশি এন্ড ৭২ আদার্সের কাছে সাষ্টাঙ্গ প্রণাম দেখে এসেছি। ক্ষমতার জন্য, সংস্কারের নামে বিএনপি বিরোধিতার জন্য (যারা আসলে আজীবন কালচারালি লীগ ছিলেন, বিএনপি উনাদের রুচির সাথে যায় না) জাশির কোলে ওঠার আপ্রাণ চেষ্টা দেখেছি।

“কোলে ওঠার পর অনেকে নামতে পারবে না দেখে এখনো জাশির কোলবন্দি হয়ে আছেন।”

তিনি বলেন, ডিজিটাল ‘মবের চাপে’ অনেকে ডানপন্থি থেকে ‘উগ্র-ডানপন্থি’ হয়ে গেছেন।

“এসব ডিজিটাল মব আদতে সিস্টেমেটিক প্রোপাগান্ডা ও ক্যারেক্টার এসাসিনেশন মেকানিজম। এ মেকানিজমকে এড়িয়ে যাওয়ার উপায় সহসা নেই। দেশ (উগ্র) ডানপন্থার ট্রেনে উঠে গেসে। হরেক রঙ্গের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে “

মাহফুজ মনে করেন, “সংস্কারের নামে (ক্ষমতার জন্য?) বিএনপির বিরোধিতা করতে গিয়ে জাশির কাছে যাওয়ার খেসারত সেকুলার সমাজের দিতেই হবে।

“ট্রাডিশনাল আলেম সমাজকেও জাশিকে সার্ভিস দেওয়ার খেসারত দিতে হবে। এখানে কেবলই জাশির লাভ। লাভের গুড় খাওয়ার পরে ছুড়ে ফেলা হবে দুই গোষ্ঠীকেই।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান।

এর মধ্যে মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান।

পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন, গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহফুজ। এরপর ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের কথা চাউর হলেও শেষ পর্যন্ত তাকে ভোটের মাঠে দেখা যায়নি। তবে গত মার্চে, সংসদ নির্বাচনের পরের মাসে ‘অল্টারনেটিভস’র মাধ্যমে রাজনীতির মাঠে ফের সরব হন তিনি।

তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্লাটফর্মটির নেতৃত্বে মাহফুজের সঙ্গে আছেন এনসিপির সাবেক নেত্রী তাজনূভা জাবীন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।