• সোম. অক্টো. 12th, 2026

মা হারানোর শূন্যতার গল্পে ঈশানের গান ‘ধূপ’

Bytrendnews

অক্টো. 12, 2026


Published :

12 Oct 2026, 11:25 AM


Updated :
12 Oct 2026, 11:25 AM

সংগীতশিল্পী ঈশান মজুমদার ‘ধূপ’ শিরোনামের নতুন একটি গান গেয়েছেন।

‘ঈশান এর গান’ ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি; কণ্ঠ দেওয়ার পাশাপাশি ধূপ গানটি লিখেছেন ও সুরও করেছেন তিনি।

গানটির সংগীত আয়োজন করেছেন দীপ্র আহমেদ। গানে ফুটে উঠেছে মা হারানোর পর এক মেয়ের যন্ত্রণার কথা।

ঈশান জানিয়েছেন, তিন বছর আগে ধূপ গানটি রেকর্ড করেছিলেন। এতদিন পর তা প্রকাশ পেল।

“গানটিতে তুলে ধরা হয়েছে ছেড়ে যাওয়া প্রিয় মানুষের ছোট ছোট স্মৃতি, কারণ যারা চলে যান, তারা তো সত্যিই একদম হারিয়ে যান না; থেকে যান অনুভূতির প্রতিটি পরতে। তাদের স্মৃতিদের আমরা বাঁচিয়ে রাখি। গানটি কেবল নিজে শোনার জন্য রেকর্ড করেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে গানটির রূপ বদলেছে। আমি আর দীপ্র অনেক দিন বসবাস করেছি গানটির সঙ্গে। অবশেষে সেই গান প্রকাশ করা হলো সবার জন্য।”

চলতি বছরের জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ গানটি প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়।

সুনিধি নায়েকের সঙ্গে তার গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৬ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ থেকে গেল বছরের ‘গুলবাহার’ একের পর কয়েকটি গানে পরিচিতি পেয়েছেন ঈশান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রচার হয় এই শিল্পীর ‘যাব যাব মন’ গান।

ঈশান জানিয়েছেন, আরও কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। গানগুলো ধারাবাহিকভাবে ভিডিওচিত্রে প্রকাশ করা হবে।




Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।