• সোম. অক্টো. 12th, 2026

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

Bytrendnews

অক্টো. 12, 2026


ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে যে আন্দোলন চলছে, তা নিয়ে ঢাকার ‘আপাতত’ কোনো বক্তব্য না থাকার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ভারতের এই বিক্ষোভ ও সীমান্তবর্তী এলাকায় পুশ ইন আশঙ্কার প্রেক্ষাপট টেনে করা এক প্রশ্নে তিনি বলেছেন, “বাংলাদেশের এখানে কোনো মূল্যায়ন আপাতত নাই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা ভারতই ঠিক করবে।”

ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউি অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।

ব্রিফিংয়ে সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশিদের হতাহতের প্রসঙ্গ ওঠে। এ ক্ষেত্রে সংঘাত অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “সৌদি আরবে ঘটনা যেটা ঘটছে, সেটার জন্য সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করেছি।

“এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজকে চিঠিও দেওয়া হয়েছে।”

মক্কা-মদিনার সুরক্ষার জন্য যেকোনো ধরনের সামরিক-বেসামরিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার নীতিগত অবস্থানের কথা এর আগে বলেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সে প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “আমরা যারা মুসলমান, আমরা যারা সারা বিশ্বে একটা সলিডারিটি নিয়ে আছি, সারা বিশ্ব— আমরা মুসলমানরা, তারা তো অবশ্যই মক্কা মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা ডিপ্লোমেসি না, আমাদের একটা ইমোশনও তার উপরে কাজ করে।

“সেই জায়গা থেকে অবশ্যই আমরা মক্কা-মদিনার যদি এরকম কোনো হুমকি আসে…আমরা যারা বাংলাদেশি, মুসলমান আছি, আমরা তো বসে থাকব না,” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।