• রবি. অক্টো. 11th, 2026

হিজড়া মাহীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

Bytrendnews

অক্টো. 11, 2026


কুমিল্লার বুড়িচংয়ে ব্যবসায়িক শত্রুতার জেরে গত বুধবার ‘গুরুমা’র দেওয়া আগুনে পুড়ে যাওয়া এক হিজড়া আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত এনামুল হক শিশির ওরফে মাহী (২৭) গুরুতর দগ্ধ হয়েছিলেন এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় মাহীর বাবা কামরুল হক সোহাগ বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ধোপা হিজড়া দোলা ও গুরুমা জহিরসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও সাত-আটজন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

তিনি বলেন, দোলা ওরফে ধোপা হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার বলা হয়েছে, গত ১৩ মে রাত ৯টা থেকে ১০টার মধ্যে গুরুমা জহির ও তার সহযোগীরা বুড়িচং উত্তর বাজারে নিজেদের আখড়া ঘরের সামনে মাহীর হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা মাহীকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

পরিবারের অভিযোগ, স্থানীয় পুলিশ শুরুতে মামলা নিতে চায়নি।

বুড়িচং থানার ওসি দ্য ডেইলি স্টারকে জানান, গুরুমা জহির দেড় বছরের বেশি সময় ধরে বুড়িচং উত্তর বাজারে সরকারি জমিতে ঘর তুলে সেখান থেকে ইয়াবা চোরাকারবার ও চাঁদাবাজি চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ পেয়েছি। মাহী ওই দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।