• শনি. অক্টো. 10th, 2026

২ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Bytrendnews

অক্টো. 10, 2026


আইন কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়নের মধ্যে দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা হলেন—মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

আজ বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তারা এ দায়িত্বে কর্মরত ছিলেন।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কর্মরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেন। গত মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের এবং গতকাল বুধবার ও আজ সহকারী অ্যাটর্নি জেনারেলদের পারফরম্যান্স ইভাল্যুশন টেস্ট বা কর্মদক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।

 



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।