• শুক্র. অক্টো. 9th, 2026

অননুমোদিতভাবে শুল্কমুক্ত মদ মজুত, টস বন্ড প্রাইভেট লিমিটেডের ৪ ওয়্যারহাউস সিলগালা

Bytrendnews

অক্টো. 9, 2026


অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।

গতরাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির অনুমোদিত/ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা দুটি। কিন্তু সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।