
এখানে মিলবে বিভিন্ন দেশের সামুদ্রিক খাবার চেখে দেখার সুযোগ। পাইয়া ভ্যালেন্সিয়ানা, স্মোকড ইলিশ, জাম্বালায়া রাইস, ফিশ সায়াদিয়া, লবস্টার বিস্কসহ নানা পদের সমাহার। গরম গরম খাবার খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে লাইভ সি ফুড এক্সপেরিয়েন্স কাউন্টার। এখানে অতিথি তাঁর পছন্দমতো খাবার অর্ডার দেওয়ার পর সেখানেই রান্না করে দেওয়া হচ্ছে।
মিলবে সুশির নানা পদ। উৎসবে রয়েছে সালাদ বার, মকটেল ও কাবাব স্টেশন। মাংসপ্রেমীদের জন্য আছে গ্রিক ল্যাম্ব শ্যাংক, মাটন নেহারি, রোগানজোশের মতো খাবার। আছে চকলেট মিল্ক বাকলাভা, পিস্তাচিও বাকলাভা, রাওয়ানি, তুলুম্বা, মোশাবাক, মাচা মুজ কেক, অ্যারাবিয়ান কুনাফা, নারকেল ডিলাইটসসহ নানা স্বাদ ও পদের ডেজার্ট।