• বুধ. অক্টো. 7th, 2026

তুরস্ক সফরে গেলেন জামায়াতের আমির

Bytrendnews

অক্টো. 7, 2026


Published :

07 Oct 2026, 11:14 AM


Updated :
07 Oct 2026, 11:14 AM

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াতের আমির। দলের প্রচার বিভাগ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

শফিকুর রহমানকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

জামায়াতে ইসলামী বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলা ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন শফিকুর রহমান।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনটি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে আয়োজন করছে।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলন শেষে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাবেন; তারপর আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বিরোধী দলীয় নেতার।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।