• বুধ. অক্টো. 7th, 2026

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে, গ্রেপ্তার আরও ৮

Bytrendnews

অক্টো. 6, 2026


ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপপরিদর্শক মো. আলতাফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি জহুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার প্রধান আসামি জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আজ দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালতে পাঠানো হয়। পরে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি সাইফুল আলম বলেন, র‌্যাব-৪ ও ১০ এর একাধিক দল মুন্সীগঞ্জ ও আমিনবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে এক বৃদ্ধ অটোরিকশা গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবির এসআই আলতাফ হোসেনের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে নিজের পোশাক কারখানায় আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও হামলা চালায়। এ সময় তার ছেলে আরিফুলকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আলতাফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আলতাফের স্ত্রী শিউলী পারভীন ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।