
বসুন্ধরা আবাসিক এলাকার ‘কে’ ব্লকে ৩২ কাঠা জমির ওপর গড়ে উঠছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প ‘দ্য প্রিমিয়াম ক্যানভাস অব হ্যাপিনেস’। প্রকল্পটির প্রধান সুবিধা এর কৌশলগত অবস্থান। এখান থেকে ৩০০ ফিট সড়ক দিয়ে সহজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ১০০ ফিট সড়ক ব্যবহার করে গুলশান, বারিধারা, মার্কিন দূতাবাসসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় যাতায়াত করা যায়। পাশাপাশি আশপাশেই রয়েছে স্বনামধন্য স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও শপিং মল।
দ্য প্রিমিয়াম ক্যানভাস অব হ্যাপিনেস প্রকল্পের ভবনের ভেতরে বাসিন্দাদের জন্য থাকছে বিভিন্ন সুযোগ–সুবিধা। এর মধ্যে রয়েছে—সুইমিং পুল, চিলড্রেন প্লে গ্রাউন্ড, আধুনিক জিম, ইনডোর গেমস জোন, মিটিং রুম, টার্ফ, ওয়েটিং রুম, কো-ওয়ার্কিং স্পেস, কমিউনিটি লাউঞ্জ এবং নান্দনিক ছাদবাগান। ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) সার্টিফিকেশন’–এর লক্ষ্য সামনে রেখে ভবনটি নির্মাণে পরিবেশবান্ধব সামগ্রী ও টেকসই কৌশল ব্যবহার করা হচ্ছে। এমনকি মোট ৩২ কাঠা জমির প্রায় ৬০ শতাংশই খোলা ও সবুজ স্পেস হিসেবে রাখা হয়েছে। থাকছে রেইন ওয়াটার হার্ভেস্টিং ও সোলার এনার্জির ব্যবস্থা। সম্পূর্ণ আবাসিক এই ভবনে সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করে গড়ে তোলা হচ্ছে ২ হাজার ৭০৫ এবং ২ হাজার ৮১০ বর্গফুটের সুপরিসর লাক্সারিয়াস ফ্ল্যাট।