• মঙ্গল. সেপ্টে. 29th, 2026

র‍্যানকন এ কে স্কয়ার: ধানমন্ডির প্রাণকেন্দ্রে নতুন বাণিজ্যিক ভবন

Bytrendnews

সেপ্টে. 29, 2026


ভবনটির স্থাপত্য নকশা করেছে ইনস্পেস আর্কিটেক্টস লিমিটেড। কাচঘেরা সুদৃশ্য সম্মুখভাগ, ছাদে সবুজায়ন এবং ডাইনিং এলাকার চমৎকার ভার্টিক্যাল গ্রিন দেয়াল ভবনটিকে দিয়েছে এক দৃষ্টিনন্দন রূপ। নিরাপত্তা ব্যবস্থাপনায় এখানে কোনো আপস করা হয়নি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) মানদণ্ড অনুযায়ী আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রতিটি ফ্লোরে স্মোক ও হিট ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম এবং স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে রয়েছে পৃথক ফায়ার এক্সিট, পূর্ণমাত্রার ব্যাকআপ জেনারেটর এবং কেন্দ্রীয় ভিআরএফ শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, যা দৈনন্দিন ব্যবসায়িক পরিবেশকে করবে নিরাপদ ও আরামদায়ক।

ধানমন্ডিতে সফল বাণিজ্যিক ভবন নির্মাণের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে র‍্যাংগস প্রপার্টিজের। ২৭ নম্বর সড়কে (নতুন ১৬), মাইডাস টাওয়ারের পাশে নির্মিত ‘অ্যাভিনিউ ২৭’ বর্তমানে ধানমন্ডির একটি অত্যন্ত সফল বাণিজ্যিক বিনিয়োগের দৃষ্টান্ত। ভবনটিতে দিনভর ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম থাকে। এখানে যেমন রয়েছে দাপ্তরিক কর্মব্যস্ততা, তেমনি রয়েছে সকালে কফির আমেজ, দুপুরে লাঞ্চ মিটিং, বিকেলে ফ্যাশন শোরুমে কেনাকাটা এবং সন্ধ্যায় ১৩ তলার ফুড লফটে আড্ডার সুযোগ।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।