• শুক্র. সেপ্টে. 25th, 2026

মুন্সীগঞ্জে দাদির বিরুদ্ধে ২ বছরের নাতনিকে ছুড়ে ফেলার অভিযোগ

Bytrendnews

সেপ্টে. 25, 2026


Published :

25 Sep 2026, 10:57 PM


Updated :
25 Sep 2026, 10:57 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই বছরের এক শিশুকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে দাদির বিরুদ্ধে।

ঘটনার চার দিন পর শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানায় পুলিশ। এ ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

অভিযোগে ওই গ্রামের তোফায়েল খানের স্ত্রী মুক্তা বেগমের (৪৫) নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে মুক্তা বেগম দুই বছরের শিশুটিকে দুই হাত দিয়ে তুলে মাটিতে ছুড়ে ফেলেন। এতে শিশুটি কোমরে আঘাত পায়। পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

শিশুটির মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মুক্তা বেগম তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি দৌড়ে গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় তার শ্বশুর ও স্বামী কোনো প্রতিবাদ করেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে শিশুটির বাবার মোবাইলে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, “একটি অবুঝ শিশুকে এভাবে ছুড়ে ফেলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”

ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।