চট্টগ্রামের উত্তর কাট্টলীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ‘ডেঙ্গু সচেতনতা শীর্ষক পাবলিক লেকচার’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় (কমিউনিটি সেন্টার মোড়) প্রাঙ্গণে সানোয়ারা-আলী ফাউন্ডেশন, উত্তর কাট্টলীর উদ্যোগে এ আয়োজন করা হয়। ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের লড়াইয়ে ঐক্যবদ্ধ হউন’ প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান জনসংযোগ কর্মকর্তা আলহাজ সাইফুদ্দিন আহমেদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।
