• বৃহস্পতি. সেপ্টে. 24th, 2026

হিলটনের বাঙালি প্রধান শেফ | প্রথম আলো

Bytrendnews

সেপ্টে. 24, 2026


চলতি মাসের শুরুর দিকে সিডনিতে বসেই কথা হয় কাজী শাহেদ হাসানের সঙ্গে। কীভাবে একটি নামীদামি হোটেলের প্রধান শেফ হলেন? শাহেদ বলেন, ‘অনেকেই জিজ্ঞেস করেন আমি কেমন শেফ। আমার উত্তর, একজন আধুনিক শেফ, যার যাত্রা মায়ের রান্নাঘর থেকে শুরু।’

কাজী শাহেদ হাসান বর্তমানে সিঙ্গাপুরের হিলটন হোটেলের নির্বাহী শেফের দায়িত্ব পালন করছেন। গোটা বিশ্বের নামীদামি হোটেল ব্র্যান্ড আছে যে কটা, তার মধ্যে অন্যতম হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট। পর্যটনকেন্দ্রিক ১০৯টি দেশে রয়েছে হোটেলটির শাখা।

এই কাজ করতে গিয়ে হাসানের সাফল্যের ঝুড়িতে জমেছে আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতি আর অভিজ্ঞতা। রান্নার জন্য বহু সম্মাননা পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তে অনেক গুণী মানুষের মুখে শুনেছেন, ‘তোমার হাতে জাদু আছে’। যুক্তরাজ্যভিত্তিক কারি লাইফ অ্যাওয়ার্ডের আয়োজক যুক্তরাজ্যের কারি লাইফ মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কারি লাইফ ম্যাগাজিন এবং কারি লাইফ ইভেন্ট গত বছর তাঁর হাতে তুলে দিয়েছে ‘কারি লাইফ ইন্টারন্যাশনাল অনার অ্যাওয়ার্ড-২০১৮’ পদক।

শেফ হওয়ার স্বপ্ন
২০০৩ সালে তথ্যপ্রযুক্তিতে স্নাতক পড়া বাদ দিয়ে ভর্তি হন আতিথেয়তা ও রান্নাবিষয়ক ডিপ্লোমা কোর্সে। অভিজ্ঞতা নিতে চাকরি নেন মেলবোর্নের ক্রাউন ক্যাসিনো হোটেলে। ‘আমি প্রচুর কাজ করতে চাইতাম। আমাকে যে কাজই দিত খুব মনোযোগ দিয়ে দ্রুত শেষ করে ফেলতাম। আমার এই দক্ষতা ও রান্নার প্রতি আগ্রহকে আমলে নিয়েছিলেন আমার ব্যবস্থাপক ইমানুয়েল আগাপিতস। চাকরির মাত্র ছয় মাস পার হতেই হোটেলের প্রায় ২২ জন শেফ ও অন্য কর্মীদের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পাই।’ বললেন কাজী শাহেদ হাসান। এর ছয় মাস পর সেই হোটেলের প্রধান শেফের দায়িত্বই পান তিনি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।