• বৃহস্পতি. সেপ্টে. 24th, 2026

বন্ধুচুলা কেন | প্রথম আলো

Bytrendnews

সেপ্টে. 24, 2026


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি ফ্যাক্টশিট প্রকাশ করেছে। এখানে ধোঁয়াজনিত সমস্যার কথা বলা হয়েছে। সমস্যাগুলো হলো চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, ক্যানসার, ফুসফুসের রোগ, রক্তে অক্সিজেন বহনের ক্ষমতা কমা ইত্যাদি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা চারটি বিশেষ রোগের কথা বলেছে। যেমন নিউমোনিয়া, স্ট্রোক, স্কিমিক হার্ট ডিজিজ, ফুসফুসের ক্যানসার। ৫০ শতাংশ শিশুর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণ অভ্যন্তরীণ বায়ুদূষণ।
এটা ছাড়াও অভ্যন্তরীণ বায়ুদূষণে ৩৪ শতাংশ স্ট্রোক, ২৬ শতাংশ হৃদ্‌রোগ, ২২ শতাংশ শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি ও ৬ শতাংশ লাং ডিজিজ হওয়ার আশঙ্কা থাকে। আমাদের গ্রামাঞ্চলের অধিকাংশ নারী গড়ে প্রতিদিন পাঁচ ঘণ্টা রান্নাঘরে থাকেন। এভাবে প্রতিনিয়ত দূষিত বায়ু গ্রহণ করছেন তাঁরা। ফলে একসময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
গ্রামের নারী ও শিশুদের শরীরে প্রতিনিয়ত ক্ষতিকর উপাদান ঢুকছে। এ থেকে পরিত্রাণের উপায় হতে পারে বন্ধুচুলা। পরিবারে নারী ও শিশুদের ধোঁয়া থেকে নিরাপত্তা দিতে পারে বন্ধুচুলা।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।