
বাংলাদেশে একটি ফোকাল অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল হয়রানি কমাতে বাংলাদেশের সামাজিক বাস্তবতার আলোকে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেটার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি এতে যোগ দিতে পারেননি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মেটার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

