• মঙ্গল. সেপ্টে. 22nd, 2026

কোরআন ছুঁয়ে শপথ করার পর কাজটি না করতে পারলে করণীয় কী?

Bytrendnews

সেপ্টে. 22, 2026


প্রশ্ন: কেউ যদি কোরআন ছুঁয়ে কোনো কাজ করার শপথ করে, পরবর্তীতে কাজটি করতে না পারে, তাহলে করণীয় কী?

উত্তর: কোরআন শরিফ ছুঁয়ে আল্লাহর নামে শপথ বা কসম করলে, তা অন্যান্য কসমের মতোই একটি কসম গণ্য হয়। আল্লাহর নামে কোনো কাজ করার কসম করলে এবং কাজটি কল্যাণকর হলে কসম রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হয়। আর কসমকৃত কাজটি যদি অকল্যাণকর হয়, বিপরীত কাজটিই উত্তম হয়, তাহলে কসম ভঙ্গ করে কাফফারা আদায় করা জায়েজ। আর কাজটি কল্যাণকর হওয়ার পরও যদি করতে না পারে, কসম রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলেও কসম ভঙ্গের কাফফারা আদায় করতে হবে।