
যমুনা নদীর তীরবর্তী চরে হাইব্রিড জাতের মরিচের চারা রোপণের ধুম লেগেছে। যেন দম ফেলানোর ফুরসত নেই নদীর তীরবর্তী এলাকায় বসবাস করা মরিচচাষিদের। কেউ মাঠে চাষ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন, আবার কেউ চারা রোপণে, কেউ পরিচর্যায় ব্যস্ত। বগুড়ার সোনাতলা আচারের পাড়া গ্রাম ও সারিয়াকান্দি উপজেলার বলাইল গ্রামে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলজুড়ে চারা রোপণে কিষান–কিষানির কর্মব্যস্ততার ছবির গল্প