
মেডিকেল জার্নাল ‘হেলথপ্লাস’ প্রকাশ করেছে বিআরবি হাসপাতাল।
রোববার এ জার্নাল প্রকাশ করা হয় বলে সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জার্নালটি এবারই প্রথম প্রকাশ করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিআরবি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া, জার্নাল এডিটর ইন চিফ ও বিআরবির পরিচালক (মেডিকেল সার্ভিসেস) অবসরপ্রাপ্ত কর্নেল নাজমুল হুদা খান উপস্থিত ছিলেন।
bdnews24