• সোম. সেপ্টে. 21st, 2026

অনিয়মের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।

Bytrendnews

সেপ্টে. 21, 2026


জাহিদ মালেক ছাড়া মামলাগুলোর আসামিরা হলেন কোভিড-১৯ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সাবেক সহকারী পরিচালক ডা. মো. শরিফুল হাসান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহা. আনোয়ার সাদাত এবং মেডিকেল অফিসার ডা. অনির্বান সরকার।

এ ছাড়া জাদিদ অটোমোবাইলসের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের স্বত্বাধিকারী মো. হোসনী ইয়ামিন, ব্রেন স্টেশন ২৩ লিমিটেডের স্বত্বাধিকারী রইসুল কবীর, ইনশা ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার মো. মোস্তফা মনোয়ার এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমানকেও আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মামলাগুলোতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০বি ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনার অনুমোদন দেওয়া হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।