• বৃহস্পতি. সেপ্টে. 17th, 2026

মাস্টার্স ছাড়াই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেলেন বাংলাদেশি অহনা

Bytrendnews

সেপ্টে. 17, 2026


লন্ডনে বসবাসরত ২০ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শুচিস্মিতা মৈত্র অহনা ব্যাচেলর ডিগ্রি সম্পন্নের পর মাস্টার্স করার আগেই বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্সে ডি-ফিল (পিএইচডি) করার জন্য ভর্তির সুযোগ পেয়েছেন।

অহনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাডক্লিফ ডিপার্টমেন্ট অব মেডিসিন-এ গবেষণা করবেন। এই ল্যাবেই কোভিডের সময় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল। অহনা সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও গবেষণায় অংশ নেবেন।

সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডি–ফিল (তাদের পিএইচডি ডিগ্রির নাম) করার জন্য শিক্ষার্থীদের মাস্টার্স ডিগ্রির প্রয়োজন পড়ে। বিশেষ করে অনেককে বাধ্যতামূলকভাবে এমফিল বা এমএসসি গবেষণা করতে হয়। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্বখ্যাত গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি মাস্টার্স না করে স্নাতক থেকে পিএইচডি (ডি–ফিল) এ ভর্তি হওয়ার নজির রয়েছে। তবে এটি খুবই বিরল এবং সাধারণত মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।