নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
সুপ্রিম কোর্টের পরামর্শে তাকে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মামুনুর রশিদকে বরিশাল শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
