• বুধ. সেপ্টে. 16th, 2026

দ্রুত বাস্তবায়নের পথে ই-হেলথ কার্ড, আসছে এআই স্বাস্থ্যসেবা

Bytrendnews

সেপ্টে. 16, 2026


দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআইচালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে বহু প্রতীক্ষিত ‘ই-হেলথ কার্ড’ এবং ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স রুমে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘এআইচালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে সাজানোর লক্ষ্যে একটি পরিকল্পিত ডিজিটাল রোডম্যাপ নিয়ে কাজ করছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতের রিমডেলিং বা নতুন রূপদানের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।

তিনি উল্লেখ করেন, গত দেড়-দুই বছর ধরে দেশি-বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এই পরিকল্পনাগুলো চূড়ান্ত করা হয়েছে।

প্রযুক্তির দ্রুতগতির পরিবর্তনের কথা তুলে ধরে ডা. মুহিত বলেন, ‘বিগত দুই বছরে প্রযুক্তি যে গতিতে এগিয়েছে, তা আগে এক দশকেও দেখা যায়নি। আড়াই বছর আগেও স্বাস্থ্য খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা যে পর্যায়ে চিন্তা করতাম, এখন তার গুরুত্ব বহুগুণ বেড়েছে। আমাদের লক্ষ্য হলো—ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো অত্যাধুনিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।’

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি সংস্থা, এনজিও এবং একাডেমিক গবেষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এসইউজে/এমএমএআর  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।