• মঙ্গল. সেপ্টে. 15th, 2026

কলেরার বিশ্বব্যাপী বিস্তারের উৎস বাংলাদেশ নয়, হতে পারে ভারত

Bytrendnews

সেপ্টে. 15, 2026


কলেরার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পেছনে দীর্ঘকাল ধরে গঙ্গা ডেল্টা বা গঙ্গা অববাহিকাকে দায়ী করা হয়, যেখানে বাংলাদেশকে এই রোগের আধুনিক ইতিহাসের কেন্দ্রবিন্দু মনে করা হতো। তবে সাম্প্রতিক একটি জিনোমিক গবেষণা এই দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, কলেরার বৈশ্বিক বিস্তারের মূল ইঞ্জিন কেবল বাংলাদেশ নয়, সমগ্র গঙ্গা অববাহিকা এবং ভারতই মূলত এই মহামারির জীবাণু বিশ্বের অন্যান্য প্রান্তে রপ্তানি করছে। গবেষক দল বাংলাদেশ এবং উত্তর ভারতের ২ হাজার ৩০০টির বেশি ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার জিনোম বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে পৌঁছেছে।

যুক্তরাজ্যের ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের অ্যাম্বার বার্টন, অ্যালিস টেলরসহ বাংলাদেশের আইসিডিডিআরবি এবং ভারতের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়ের গবেষকদের করা এ গবেষণা ফলাফল ১ এপ্রিল নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।