• সোম. সেপ্টে. 14th, 2026

শিশু-কিশোরদের মিলনমেলায় শেষ হলো বর্ষার চিত্রকর্ম

Bytrendnews

সেপ্টে. 14, 2026


শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করার জন্য ছোটদের পত্রিকা দোলন আয়োজিত ‌‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে শিশু-কিশোরদের মিলনমেলা বসে।

সারাদেশের শিশু-কিশোরদের বর্ষা বিষয়ক চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শিশুদের তুলিতে ফুটে ওঠে বৃষ্টি, নদী, নৌকা, গ্রামবাংলা, সবুজ প্রকৃতি ও বর্ষার নানা রূপ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশু-কিশোর শিল্পী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

art

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এএএম কাওসার হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা শিশু-কিশোরদের শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিশুদের হাতে রংতুলি তুলে দেওয়া মানে তাদের কল্পনা ও স্বপ্নকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। দোলন ভবিষ্যতেও শিশুদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।’

নির্বাচিত ও বিজয়ী শিশু-কিশোর শিল্পীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য ছিল সম্মাননা ও সার্টিফিকেট। সমাপনী অনুষ্ঠানের আকর্ষণ ছিল ‘বায়োস্কোপে বাংলার বর্ষা’। বিশেষ এই আয়োজনে প্রদর্শনীর সেরা নির্বাচিত শিশু-কিশোরদের চিত্রকর্ম বায়োস্কোপের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়। শিশুর চোখে দেখা বাংলার বর্ষার সৌন্দর্য এ আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

art

দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিশু-কিশোর, অভিভাবক, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা মিলনায়তন পরিণত হয় প্রাণবন্ত শিল্প-উৎসবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের বাঁধাই করা চিত্রকর্ম তাদের কাছে ফেরত দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিশুর চোখে বর্ষার বাংলাদেশকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করাই দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬-এর মূল উদ্দেশ্য। শিশুদের আঁকা ছবির মাধ্যমে বাংলার বর্ষা, প্রকৃতি ও জীবনকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনের মধ্যদিয়ে। এই শিল্প-উৎসবের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে আরো বৃহত্তর পরিসরে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।