
প্রোগ্রামের মেয়াদ
ক) এমফিল প্রোগ্রামের মেয়াদ এক বছরের কোর্সওয়ার্কসহ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের মেয়াদ তিন বছর।
খ) এমফিল প্রোগ্রামে ১টি এবং পিএইচডি প্রোগ্রামে ২টি সেমিনার প্রদান করতে হবে।
গ) পিএইচডি প্রোগ্রামে যাঁরা সরাসরি ভর্তির জন্য মনোনীত হবেন, তাঁদের সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের এমফিল গবেষকগণের সঙ্গে কোর্সওয়ার্ক সম্পন্ন করতে হবে।
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে স্লিপ ডাউনলোড—
ক. আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Master’s Tab এ গিয়ে Apply Now (MPhil/PhD) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পরীক্ষার রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।