• মঙ্গল. অক্টো. 6th, 2026

উন্নয়নযাত্রা নিজেদেরই এগিয়ে নিতে হবে: চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গ

Bytrendnews

অক্টো. 6, 2026


চীনের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নযাত্রা এগিয়ে নিতে নিজেদের ভূমিকার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) উদ্যোগে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক রক্ষার পাশাপাশি বাংলাদেশকে নিজের স্বনির্ভর উন্নয়নযাত্রা নিজেকেই এগিয়ে নিতে হবে।

‘বাংলাদেশ-চীন সম্পর্ক: উন্নীত আস্থা এবং নয়া পথরেখা’ শীর্ষক সেমিনারে নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, চীন বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

চীনের সঙ্গে নতুন মাত্রায় শুরু হওয়া মাল্টিমোডাল পরিবহন, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত কুনমিং–চট্টগ্রাম সংযোগে চীনা অংশীদারত্বকে স্বাগত জানান উপদেষ্টা তিতুমীর।

অনুষ্ঠানে চীনের সঙ্গে সাম্প্রতিক চুক্তি, প্রটোকল, গণমাধ্যম সহযোগিতা এবং কৃষি, পানি নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, প্রযুক্তি ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিষয় তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বাংলাদেশে চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘নতুন অধ্যায়ের সূচনা’ হল।

মূল প্রবন্ধে এসআইপিজি’র সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ সুফিউর রহমান বলেন, বাংলাদেশকে চীন সম্পর্ককে কেবল প্রকল্পভিত্তিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে না দেখে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার আলোকে মূল্যায়ন করতে হবে। 

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চীনের সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো লিউ জংই। 

এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম. হকের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ ও এনএসইউয়ের সহকারী অধ্যাপক এস. এম. রুবাইয়াত বক্তব্য দেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।