• সোম. অক্টো. 5th, 2026

ছেলে- মেয়েকে দেখতে হবে ‘সমান চোখে’: মাহদী আমিন

Bytrendnews

অক্টো. 5, 2026


সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়তে চাইলে ছেলে-মেয়েকে সমান নজরে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশকে মর্যাদাবান, সমৃদ্ধ এবং স্বনির্ভর করতে চাই তাহলে ছেলে এবং মেয়েদের সমানভাবে ধরে নিতে হবে।”

সোমবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘চাইল্ড: নট ব্রাইড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন। 

কন্যা সন্তানতে আগে বিয়ে দেওয়ার চিন্তা থেকে বের হয়ে আসার তাগিদ দিয়েছেন তিনি। 

তার কথায়, “মেয়েদের ক্ষমতায়িত করতে হবে। আমাদের লক্ষ্যকে সামনে রেখে মেয়েদের ক্ষমতায়নকে প্রধান্য দিতে হবে।”

বাল্যবিবাহ রুখে দেওয়ার কথা বলে মাহদী আমিন বলেন, “আমরা সমাজের ক্ষেত্রে এমন একটা লক্ষ্য চাই যেখানে বাল্যবিবাহের প্রয়োজন হবে না। বাল্যবিবাহ কোনো পরিবার সমস্যা সমাধান হিসেবে দেখবে না বরং সমস্যার রুট বা মূল হিসেবে চিহ্নিত করবে। তার জন্য আমাদের সবার এক সঙ্গে কাজ করতে হবে।”

বাল্যবিবাহ রোধের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকার এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

তিনি আরো বলেন, ‘‘মেয়েদের শিক্ষার ব্যাপারে আমরা কাজ করছি। আপনারা জানেন আমরা স্কুলে মিডডে মিল চালু করেছি, ব্যাগ এবং ড্রেস দিচ্ছি যাতে মেয়ে শিক্ষার্থীদের স্কুলে আসার হার বৃদ্ধি পায়। এছাড়া আমরা এসএসসির খারাপ ফলাফলকারীদের তালিকা করছি, তাদের ভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা কাজে লাগাতে পারি। 

‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ সত্যিকার অর্থে তখনই এগিয়ে যোবে। যখন ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের এক সাঙ্গে এক দিকে এনে সাফল্যের সিড়ির দিকে আগাতে পারব।’’ 

বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নরওয়ের অ্যাম্বাসেডর হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন, প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মকর্তারাসহ বিবিসি অ্যাকশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।