
সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪২), সদর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), একই মহল্লার নাবিল সেখ (২১), ধাতপুর আলাল গ্রামের ইমরান সেখ (২৫), একই এলাকার আতিকুর রহমান (৪৬) এবং খাগা গ্রামের আল আমিন (৩৯)।
ওসি বলেন, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
bdnews24