• শুক্র. অক্টো. 2nd, 2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়-৫)। সংবিধানকে বলা হয় ‘রাষ্ট্র পরিচালনার দলিল’

Bytrendnews

অক্টো. 2, 2026


বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যায়-৫

প্রশ্ন: রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ’ ধারণাটি বর্ণনা করো।
উত্তর: 
বাংলাদেশের সংবিধানের চারটি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ অন্যতম। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।

প্রশ্ন: সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে কেন?
উত্তর: 
শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হলো এ মূলনীতির লক্ষ্য।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।