• বৃহস্পতি. অক্টো. 1st, 2026

ইনস্টাগ্রাম ক্রিয়েটরদের জন্য নতুন এআই অ্যাসিস্ট্যান্ট আনল মেটা

Bytrendnews

অক্টো. 1, 2026


বর্তমান সময়ে যে কোনো বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য পাওয়া খুব কঠিন কিছু নয়। এবার কনটেন্ট নির্মাতাদের ভিডিও এডিটিং অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে মেটা।

নিজেদের জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’-এ নতুন ‘এডিটস অ্যাসিস্ট্যান্ট’ যোগ করতে যাচ্ছে ইনস্টাগ্রাম, যা ব্যবহারকারীর ডেটা ও ট্রেন্ড বিশ্লেষণ করে কনটেন্টের মান বাড়াতে নির্মাতাদের সাহায্য করবে বলে দাবি কোম্পানিটির।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, টিকটকের জনপ্রিয় এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে গেল বছর ‘এডিটস’ অ্যাপটি চালু করেছিল মেটা। এবার সেই অ্যাপটিতেই যোগ হচ্ছে নির্মাতাদের জন্য বিশেষভাবে তৈরি এক এআই চ্যাটবট।

মেটার দাবি, এটা কোনো গতানুগতিক এআই পরামর্শক নয়, বরং প্রত্যেক নির্মাতার নিজস্ব দর্শকশ্রেণি বা অডিয়েন্সের রুচি ও চাহিদাকে বুঝতে পারবে এটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, নতুন ‘ক্রিয়েটিভ পার্টনার’ নির্মাতাদের আগের কনটেন্টের পারফরম্যান্স ও বর্তমান ট্রেন্ড বিশ্লেষণ করে নতুন ভিডিও আইডিয়া দেবে।

ব্যবহারকারীরা চ্যাটবটকে প্রশ্ন করতে, সম্প্রতি তাদের কোন ভিডিও ভালো পারফর্ম করেছে বা কোনো নির্দিষ্ট রিলস কেন দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলেনি সে বিষয়েও ফিডব্যাক নিতে ও প্রশ্ন পারবেন।

মেটার ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’-এর নতুন এআই অ্যাসিস্ট্যান্টটি নির্মাতাদের ইনস্টাগ্রামের সার্বিক ডেটা গভীরে গিয়ে বিশ্লেষণ করতে পারে। যার মধ্যে রয়েছে ফলোয়ার, ভিউ, লাইক, শেয়ার ও দর্শক ধরে রাখার হার বা রিটেনশন স্ট্যাটাস, যা ব্যবহারকারীর প্রম্পটের জবাবে কাজে লাগাবে এই চ্যাটবট।

এআই অ্যাসিস্ট্যান্টটি কেবল নির্দিষ্ট ভাইরাল ভিডিওর সাফল্যের ওপর নির্ভর না করে সার্বিক পারফরম্যান্সের প্যাটার্ন বা ধারা পর্যবেক্ষণ করবে। এর ভিত্তিতে চ্যাটবটটি ভবিষ্যৎ ভিডিওর জন্য নতুন ধারণা ও ক্যাপশন সাজেস্ট করতে পারে।

নির্মাতাদের কনটেন্টের স্টাইল অনুসারে উপযোগী ব্যাকগ্রাউন্ড অডিও বা মিউজিক ব্যবহারেরও পরামর্শ দেবে এআই অ্যাসিস্ট্যান্ট।

মেটা কমিউনিটির নির্বাচিত কিছু নির্মাতা নিয়ে এরইমধ্যে অ্যাসিস্ট্যান্টটির পরীক্ষামূলক ব্যবহার চালানো হয়েছে। অ্যাপটিতে এটা বিনামূল্যে ব্যবহার করা যাবে।

তবে দৈনিক নির্দিষ্ট প্রম্পট বা বার্তা পাঠানোর সীমা পেরিয়ে গেলে তা আর ফ্রিতে মিলবে না। নতুন ফিচারের মাধ্যমে মেটা আরও বেশি নির্মাতাকে তাদের নতুন ‘মেটা ওয়ান’ সাবস্ক্রিপশন প্যাকেজে যুক্ত করতে উৎসাহিত করতে চায়।

এ সাবস্ক্রিপশনের মাধ্যমে নিয়মিত বড় পরিসরে কাজ করা নির্মাতারা এআই ব্যবহারের উচ্চ সীমার সুবিধা পাবেন। তবে এসব সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ব্যয়বহুল প্যাকেজটির দাম প্রতি মাসে ৪৯৯ ডলার।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।