
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সীমান্ত পিলার ১২৭৮/৪-সংলগ্ন এলাকা দিয়ে বাবলা লিটনসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন। তখন তাঁরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করেন। এরপর বিএসএফ সদস্যরা চারটি গুলি ছোড়েন। এতে বাবলা লিটনের গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর বাবলা লিটনসহ অন্যরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন।
মামলার এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে সিলেট বিজিবির তামাবিল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়ে সাধারণ জখম করা হয়। এ সময় বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছুড়লে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।