• শনি. সেপ্টে. 26th, 2026

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক আবদুর রাজ্জাক

Bytrendnews

সেপ্টে. 26, 2026


আবদুর রাজ্জাক সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমেও যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। বেশ কয়েকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশনও দিয়েছেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।

বাংলাদেশে প্রধান প্রধান উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর ওপর গবেষণা, নীতি বিশ্লেষণ এবং জননীতি সংলাপে ড. রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তাঁর কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও অসমতা, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক বিষয়াবলি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।