• রবি. সেপ্টে. 27th, 2026

‘জেলার ২’ সিনেমার ঝলক, নজর কাড়লেন বিদ্যা বালান

Bytrendnews

সেপ্টে. 26, 2026


Published :

25 Sep 2026, 09:31 PM


Updated :
25 Sep 2026, 09:31 PM

প্রেক্ষাগৃহে এখনো আসেনি ভারতীয় সিনেমা ‘জেলার ২’, তবে এর ঝলকেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালন। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত এই সিনেমায় ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

টিজারের ভিডিওতে দেখা গেছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। খুব বেশি সংলাপ না থাকলেও চরিত্রটি যে শক্তিশালী সেই ইঙ্গিত মিলেছে।

সোশাল মিডিয়ায় বিদ্যার প্রশংসা এসেছে তার অনুরাগীদের তরফ থেকে। কেউ বলেছেন, বিদ্যার উপস্থিতি তাদের ‘জেলর ২’ দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ ফের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। সিনেমায় আরও রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ুসহ একঝাঁক অভিনেতা।

প্রথমে শোনা গিয়েছিল ‘জেলার ২’ এ একটি বিশেষ চরিত্রে কাজ করবেন শাহরুখ খান। পরে অবশ্য এই কাজে নিজেকে জড়াননি অভিনেতা। তার ব্যস্ত সময়সূচিও এর একটি বড় কারণ হিসেবে সামনে এসেছে।

তবে দক্ষিণী তারকা মোহনলাল এখানে ক্যামিও চরিত্রে কাজ করেছেন।

আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।